News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া শহর ও শহরতলীতে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার দাবী
Image

তেলিয়ামুড়া শহর ও শহরতলীতে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারাই  কুম্ভনিদ্রায় মগ্ণ৷  কোথায় যাবে আমজনতা? এমনটাই ঘটনা প্রত্যক্ষ করা গেল  তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায় শনিবার রাতে৷ শনিবার রাতে তেলিয়ামুড়া থানার হোমগার্ড দুলাল দাসকে পার্টি কমান্ডার বানিয়ে সঙ্গে টিএসআর জওয়ানদের দিয়ে  তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমনীতে নিরাপত্তার দায়িত্বে পাঠিয়েছিলেন তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ৷  দেখা গেল শনিবার রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত অম্পি চৌমুহনী এলাকায় রাত্রিকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী দুলাল দাস  দিব্যি কুম্ভনিদ্রায় শায়িত নিরাপত্তা ব্যবস্থা লাটে তুলে৷ সাংবাদিকদের ক্যামেরা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী ঘুম থেকে হতচকিয়ে উঠেন এবং গোটা ঘটনাটিকে সাংবাদিকদের ক্যামেরার সামনে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ এমনকি তিনি সাংবাদিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়ে পড়েন৷ উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গা সহ তেলিয়ামুড়া বাজারে পর পর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে৷ এই ঘটনাগুলি এড়াতে এবং এলাকার নিরাপত্তার জন্য তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ এবং টিএসআর জওয়ানদের দিয়ে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা করেন তেলিয়ামুড়া থানা  কর্তৃপক্ষ৷ কিন্তু, এই নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা নিরাপত্তা প্রদান করতে পারছে তেলিয়ামুড়া থানা এলাকাকে তা শনিবার রাতে উঠে আসলো সাংবাদিকদের ক্যামেরায়৷ তেলিয়ামুড়া শহর ও শহরতলী এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দাবী উঠেছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top