News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনএসজি কাউন্টার-আইইডি ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২-এর জন্য নির্বাচিত করিমগঞ্জের নবদ্যুতি দাস
Image

এনএসজি কাউন্টার-আইইডি ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২-এর জন্য নির্বাচিত করিমগঞ্জের নবদ্যুতি দাস

করিমগঞ্জ (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : এনএসজি কাউন্টার-আইইডি ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২-এর জন্য নির্বাচিত হয়েছেন করিমগঞ্জের নবদ্যুতি দাস। গবেষণায় পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার ছাপ রেখে করিমগঞ্জ তথা বরাকের মুখ উজ্জ্বল করেছেন সুভাষনগরের বাসিন্দা নৃপেন্দ্রকুমার দাস ও কৃষ্ণা দাসের পুত্র নবদ্যুতি।

নবদ্যুতি দাস করিমগঞ্জ জুনিয়র কলেজের পাঠ শেষ করে এনআটি-শিলচর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিঙে বি.টেক করেছেন। তারপর এলঅ্যান্ডটি ইসিসি-তে কিউএ/কিউসি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ২০১৮ সালে পিএইচডি-র জন্য প্রধানমন্ত্রী রিসার্চ ফেলো হিসাবে আইআইটি বম্বে-তে যোগ দেন তিনি।

নবদ্যুতি দাস ও তাঁর সুপারভাইজার প্রফেসর প্রকাশ নন্দগোপালনকে ‘ব্লাস্ট, ব্যালিস্টিক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক-পালস রেজিস্ট্যান্ট কংক্রিট’ (বিবিইআরসি)-এর উন্নয়নের জন্য মর্যাদাপূর্ণ ‘এনএসজি কাউন্টার-আইইডি ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২’-এর জন্য নির্বাচিত করা হয়েছে।

এই সাফল্যের জন্য নবদ্যুতি তাঁর পিএইচডি সুপারভাইজার, তাঁর বাবা-মা, আইআইটি বম্বে এবং প্রফেসর দীপঙ্কর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

নবদ্যুতির গবেষণালব্ধ উন্নত বিবিইআরসি সামরিক বাহিনীকে ব্যাপক সুরক্ষা প্রদান করে। বিস্ফোরণ, ব্যালিস্টিক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস অস্ত্রের মতো যে কোনও ধরনের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে স্বীকৃতি জানিয়ে তাঁকে পুরস্কৃতও করা হয়েছে।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top