News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তথ্য ও সংসৃকতি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
Image

তথ্য ও সংসৃকতি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  ২০২২ সালে  এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণরা শনিবার রাজ্যের তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে৷ ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা জানায় ২০২২ সালে এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের দাবিতে ইতিপূর্বে তারা শিক্ষা মন্ত্রীর দ্বারস্থ হয়েছিল৷ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন অর্থ দপ্তর অনুমোদন দিলে সকলকে একসাথে নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের বাধা থাকবে না৷ তাই তারা এইদিন অর্থ দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল৷ কিন্তু উপমুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থাকার কারণে তারা এইদিন উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়৷ পরবর্তী সময় উপমুখ্যমন্ত্রী রাজ্যে আসলে তারা উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে৷ এইদিন তারা রাজ্যের তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রীও জানিয়েছেন অর্থ দপ্তর অনুমোদন দিলে তাদের সকলকে একসাথে নিয়োগের ক্ষেত্রে কোন বাধা থাকবে না৷ তারা আশাবাদী সরকার তাদের কথা বিবেচনা করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে৷

Releated Posts

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাট আশ্রমপল্লীতে ৩০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধার, আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পিকলু…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top