News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবীতে যতনবাড়িতে পথ অবরোঘ এলাকাবাসীর
Image

পানীয় জলের দাবীতে যতনবাড়িতে পথ অবরোঘ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ যতনবাড়ি ডেপাইছড়ি মধ্য পাড়ায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন জনগণ৷ অবরোধের ফলে অবরোধ স্থলে দুদিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷
যতনবাড়ি ডেপাইছড়ি মধ্য পাড়া এলাকায়  পরিশ্রুত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন ডেপাইছড়ি এলাকার প্রমিলা বাহিনী৷ ঘটনার বিবরণে জানানা যায় ,যতনবাড়ি ডেপাইছড়ির মধ্য পাড়া এলাকায় বিগত চার দিন ধরে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের৷ পরবর্তী সময়ে পরিশ্রুত পানীয় জল না পেয়ে  জনগণ এই পথ অবরোধে শামিল হন৷  এলাকার লোকজনরা ওয়াটার প্ল্যান্টে গিয়ে  পানীয় জলের ব্যবস্থা করে দেবার জন্য অনুরোধ করেন৷ এছাড়াও বিভিন্ন আধিকারিকের কাছে গিয়েছিলেন৷ তবে কোন হেলদোল না দেখে অবশেষে সকাল নয়টা নাগাদ যতনবাড়ি থেকে চেলাগাং যাওয়ার পথে ডেপাইছড়ি মধ্য পাড়ার এলাকায় লোকজনরা রাস্তা অবরোধ করেন৷  এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন৷ পরবর্তী সময়ে  ডিডাব্লিউএস এরআধিকারিকের সাথে বাক বিতন্ডা হয়৷  এই এলাকার  জনগন পানীয় জল পরিষেবা না পেলে এই পথ অবরোধ তুলবে না বলে জানান৷ পরবর্তী সময়ে  ডিডাব্লিউএস-এর এসডিও অন্য আধিকারিকের সাথে কথা বলে পরিশ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক করে দেন৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top