News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটি, গঙ্গার ঘাট পরিদর্শনের সময় সেতুর সঙ্গে স্টিমারের সংঘর্ষ
Image

বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটি, গঙ্গার ঘাট পরিদর্শনের সময় সেতুর সঙ্গে স্টিমারের সংঘর্ষ

পটনা, ১৫ অক্টোবর (হি.স.) : শনিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিরাপত্তায় একটি বড় ভুল সামনে এসেছে। পটনায় ছট পুজোর আগে ঘাট পরিদর্শনের সময় জয়প্রকাশ নারায়ণ সেতুর সঙ্গে তাঁর স্টিমারের সংঘর্ষের কারণে সামান্য আঘাত পান তিনি।

মুখ্যমন্ত্রী এদিন পটনার ছটঘাট পরিদর্শন করছিলেন। এসময় জেপি সেতুর সঙ্গে মুখ্যমন্ত্রীর স্টিমারের সংঘর্ষ হয়। এই ঘটনায় সামান্য আহত হন নীতীশ। এটি একটি বড় নিরাপত্তা ত্রুটি হিসাবে বিবেচিত হয়। এই বিষয়ে পটনা জেলা প্রশাসন বলছে, মুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি। প্রযুক্তিগত ত্রুটির কারণে স্টিমারকে বদলানো হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ পটনার নাসরিগঞ্জ ঘাট, পাটনা সিটি ঘাট, ভদ্রা ঘাট, মহেন্দ্রু ঘাট সহ বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করেছেন। তিনি ছট উৎসবের প্রস্তুতির জন্য ঘাটগুলো ঘুরে দেখেন।

Releated Posts

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top