News Flash

  • Home
  • খেলা
  • পানিসাগরে ফুটবল সেমিতে ভুমতাথসান্না
Image

পানিসাগরে ফুটবল সেমিতে ভুমতাথসান্না

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত ফয়সলা হয় টাইব্রেকারে। তাতে জয় পেয়ে চতুর্থ তথা শেষ দল হিসাবে  সেমিফাইনালে উঠলো ভুমতাথসান্না ক্লাব। পরাজিত করলো ফিউচার এফ সি দলকে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শনিবার আর সি পি মাঠে হয় আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। তাতে ভুমতাথসান্না দল টাই ভেঙ্গে পেনাল্টি শুট আউটে ৫-‌৪ গোলে ফিউচার এফ সি দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিলো ২-‌২।  বিজয়ী দলের পক্ষে মালসাওমলে, সমীর এবং বিজীত দলের পক্ষে ডেনিয়েল হালাম ও প্রণব সরকার গোল করেছিলেন। একসময় পিছিয়ে থেকেও সমতা ফিরিয়েছিলো ফিউচার এফ সি দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। খেলা পরিচালনা করেন রেফারি তপন কুমার নাথ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top