News Flash

  • Home
  • বিদেশ
  • তুরস্কের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ২৫
Image

তুরস্কের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ২৫

আঙ্কারা, ১৫ অক্টোবর (হি. স.) : তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। বিস্ফোরণে জমি ধসে বেরনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় মাটির গভীরে এখনও আটকে রয়েছেন অনেক শ্রমিক। এপর্যন্ত ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, শুক্রবার রাতে তুরস্কের উত্তরে বার্তিন প্রদেশের একটি খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ওই খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। অর্ধেকই খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে কর্মরত ছিলেন। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। বিস্ফোরণের জেরে জমি ধসে বেরনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় মাটির গভীরে এখনও আটকে রয়েছেন অনেকেই। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন দ্রুত উদ্ধার কাজ চলছে। এপর্যন্ত ১১ জন শ্রমিককে ওই খনি থেকে বের করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষ্ণসাগরের উপকূলে আমাসরা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাঁদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়। বিস্ফোরণের ঘটনায় যারা এখনও নিখোঁজ তাঁদের পরিবারের লোকজন খনি এলাকায় ভিড় জমিয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিলেন। সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি। কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খনিগর্ভে জমে থাকা মিথেন গ্যাসের ভাণ্ডারে জন্যই এই বিস্ফোরণ ঘটেছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top