News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র আসন্ন নির্বাচন ঘিরে ক্রীড়া মহলে আলোচনা তুঙ্গে
Image

টিসিএ-র আসন্ন নির্বাচন ঘিরে ক্রীড়া মহলে আলোচনা তুঙ্গে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। টিসিএ-র নির্বাচনকে ঘিরে জোরদার চর্চা রাজ্যের ক্রিকেট মহলে। কাদের হাতে উঠবে আগামী তিন বছরের জন্য টিসিএ-র পরিচালনার ভার! তার দিকেই তাকিয়ে রয়েছেন আপামর রাজ্যের ক্রিকেট লাভার্সরা। শুক্রবার এমবিবি স্টেডিয়ামে মনোনয়নপত্র তোলা এবং জমা দেবার শেষ দিন ছিল। এতে ২৬ জন এদিন মনোনয়নপত্র দাখিল করলেন। তার মধ্যে একটি প্যানেলও দাখিল হলো এদিন ১৬ জনের। যার মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ পদের জন্য বাছাই করা ৫ জন ব্যক্তিবর্গের নাম রয়েছে। বাকি ১১ জন এপেক্সের সদস্য। এই প্যানেলে সম্পাদক হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন তাপস ঘোষ। যুগ্ম সম্পাদক হিসেবে জয়ন্ত দে, কোষাধ্যক্ষ হিসেবে জয়নাল দাস, সভাপতি হিসেবে তপন লোধ এবং সহ-সভাপতি হিসেবে তিমির চন্দ রয়েছেন। এবার পালা স্ক্রুটিনির। জয়লাল দাস স্পষ্ট ভাবেই মিডিয়াকে জানালেন তাদের এই প্যানেল নাকি সর্ব সম্মতি ক্রমে অর্থাৎ সকলের মতামত রয়েছে। সবশেষে তা জমা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনারের কাছে। প্যানেলের প্রস্তাবক হিসেবে তিনি আশাবাদী যে, এই প্যানেল-ই আগামী তিন বছরের জন্য দায়িত্ব পাবে টিসিএ-কে পরিচালনার জন্য। মজার বিষয় হলো এবার টিসিএ-র নির্বাচনে একই পদের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন কয়েকজন। যেমন সচিব হিসেবে মনোনয়ন পেশ করলেন তিনজন। এরা হলেন সুকান্ত ঘোষ, তাপস ঘোষ এবং সুব্রত দে। যুগ্ম সচিব হিসেবে মনোনয়ন দিলেন তিনজন। তারা হলেন জয়ন্ত দে, মনীষ ঘোষ এবং সানি সাহা। কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেশ করলেন বাসুদেব চক্রবর্তী এবং জয়লাল দাস। সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন কিশোর কুমার দাস ও তপন লোধ। সহ সভাপতি হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন তিমির চন্দ ও উপানন্দ দেববর্মা। উল্লেখ্য টিসিএল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ অক্টোবর। মোটকথা ব্যাট বল ছেড়ে ক্রিকেট এখন আলোচনার টেবিলে। তিন বছরের জন্য টিসিএ-র দায়িত্বভার কার হাতে পৌঁছে, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top