News Flash

  • Home
  • বিদেশ
  • মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, নিহত পুলিশ আধিকারিক-সহ ৫
Image

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, নিহত পুলিশ আধিকারিক-সহ ৫

ওয়াশিংটন, ১৪ অক্টোবর (হি.স.) : মার্কিন মুলুকে আবারও বন্দুক বাজের হানা।এবার এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মীও আছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থল আমেরিকার উত্তর ক্যারোলাইনার রালি শহর। মেয়র ম্যারি অ্যান বাইডুইন জানিয়েছেন, নিউস রিভার গ্রিনওয়ের একটি আবাসিক এলাকায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে ৫জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এর কয়েকঘণ্টা পর ভোর 8টা নাগাদ বন্দুকবাজকে নজরবন্দি করে ফেলে পুলিশ।

গুলি চলার ঘটনা প্রকাশ্যে আসেতেই তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে যায় একাধিক অ্যাম্বুল্যান্স। পাশাপাশি দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে স্থানীয় একটি হাসপাতালের তরফে বলা হয় গুলিবিদ্ধ ৪ জনের চিকিৎসা হচ্ছে। অন্যদিকে আততায়ী কোনওভাবেই এলাকা ছেড়ে পালিয়ে না পারে, তা নিশ্চিত করতে আশপাশের বিভিন্ন রাস্তা বন্ধ করে গিয়েছে পুলিশ।

Releated Posts

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top