News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ ঘোষণা হতে পারে গুজরাট ও হিমাচলপ্রদেশের নির্বাচনের নির্ঘন্ট
Image

আজ ঘোষণা হতে পারে গুজরাট ও হিমাচলপ্রদেশের নির্বাচনের নির্ঘন্ট

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : আজ শুক্রবার বেলা তিনটে নাগাদ হিমাচলপ্রদেশ ও গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল ৩টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন।গুজরাট এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন-২০২২-এর নির্ঘন্ট শুক্রবার ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ঘোষণা করতে পারে। ১৮২-সদস্যের গুজরাট বিধানসভায় ম্যাজিক ফিগার হল ৯২। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল এবং কংগ্রেস ৭৭টি আসনে জয়ী। গুজরাটের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন সম্প্রতি ৪.৯০ কোটিরও বেশি ভোটারের তালিকা প্রকাশ করেছে। পুরুষ ভোটার ২.৫৩ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ২.৩৭ কোটি। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তৃতীয় লিঙ্গের ১৪১৭ জন ভোটার রয়েছে। ১৮ থেকে ১৯ বছর বয়সী ৪.৬১ লক্ষ ভোটার রয়েছে যার মধ্যে ২.৬৮ লক্ষ পুরুষ এবং ১.৯৩ লক্ষ মহিলা। তালিকা অনুযায়ী ৪ লাখেরও বেশি প্রতিবন্ধী ভোটার রয়েছে।

হিমাচল প্রদেশের জন্য ৫৩.৮৮ লক্ষেরও বেশি ভোটার যার মধ্যে প্রায় ১৬.৩৯ লক্ষ নতুন ভোটার চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেবেন। মোট ভোটারের মধ্যে প্রায় ২৭.৮০ লক্ষ পুরুষ এবং ২৭.২৭ লক্ষ মহিলা৷ কমিশন অনুসারে, রাজ্যের সুলাহ কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার রয়েছে (১০৪৪৮৬) এবং লাহৌল এবং স্পিতি কেন্দ্রে সবচেয়ে কম ভোটার রয়েছে (২৪৭৪৪)।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top