News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে এসএফআইয়ের মিছিল
Image

প্রচার সজ্জা নষ্ট করার প্রতিবাদে এসএফআইয়ের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্মেলনকে বানচাল করার চক্রান্তে লিপ্ত হয়েছে শাসকদলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সে কারণেই তারা এসএফআইয়ের প্রচারসজ্জা ও দেওয়াল লিখন নষ্ট করে দিচ্ছে৷ এর প্রতিবাদে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে এস এফ আই৷ এমবিবি কলেজে এস এফ আই -র প্রচার সজ্জা শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নষ্ট করে দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ তার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্যারাডাইস চৌমুহনি থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল এসএফআই৷ তাদের অভিযোগ আগামী ১৭ এবং ১৮ অক্টোবর এস এফ আই ২০ তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে৷ তার জন্য সারা রাজ্যে প্রচারের কাজ চলছে৷ একইভাবে এমবিবি কলেজ চত্বরে বুধবার প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো হয়৷ কিন্তু শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কতিপয় দুর্বৃত্তরা দেওয়াল লিখন এবং পোস্টার নষ্ট করে দিয়েছে৷ এর প্রতিবাদে মিছিল বলে জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷ মিছিলে অংশ নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেন শাসকদলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভীত সন্ত্রস্ত হয়ে এসএফআইয়ের প্রচার সজ্জা ও দেওয়াল লিখন নষ্ট করে দিয়েছে৷ এ ধরনের অগণতান্ত্রিক কাজকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি৷ এভাবে দেওয়ার লিখন ও প্রচারসজ্জা নষ্ট করে দিয়ে এসে ফাইকে প্রতিহত করা যাবে না বলে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন৷ রাজ্যের প্রতিটি কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় এ ধরনের দেওয়াল লিখন ও প্রচার করা হবে বলে জানিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক৷ এই রাজ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোন অস্তিত্ব থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top