News Flash

Image

গ্রেফতার কোকরাঝাড়ের ডিটিও, বাড়ি থেকে উদ্ধার নগদ ৩৬ লক্ষ টাকা

গুয়াহাটি, ১৩ অক্টোবর (হি.স.) : অসম পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন কোকরাঝাড়ের ভারপ্রাপ্ত ডিটিও সোমেশ্বর ব্রহ্ম মুশাহারি। তাঁর বাড়িতে তালাশি চালিয়ে অভিযানকারীরা উদ্ধার করেছেন নগদ ৩৬ লক্ষ টাকা।

দুর্নীতিমুক্ত অসম গড়াতে রাজ্য সরকারের পণকে সাকার করতে রাজ্যের প্রান্তে প্রান্তে অভিযান চালিয়েছে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টিকরাপশন দফতর ও পুলিশ প্রশাসন। এরই অঙ্গ-স্বরূপ বুধবার গভীর রাতে কোকরাঝাড়ে অভিযান চালিয়ে ৫৪ বছর বয়সি ডিটিও (ইনচার্জ) সোমেশ্বর ব্রহ্ম মুশাহারিকে নগদ টাকা সহ গ্রেফতার করেছে পুলিশ। আজ নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই খবর দিয়েছেন অসমের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা), ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের ডিরেক্টর জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

তহবিল ও জনসাধারণের অর্থের বেআইনি লেনদেন এবং ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার করার অবিরত প্রয়াসে সম্প্রতি বেশ কয়েকটি তদন্ত-অভিযান চালিয়েছে অসম পুলিশ এবং ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন।

প্ৰসঙ্গত, গত মঙ্গলবার ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন সেলের আধিকারিকরা ঘুষের টাকা নিতে গিয়ে লখিমপুর জেলায় কর্মরত একজন সহকারী সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করেছেন। সিলোনিবাড়ি আউটপোস্টের ডম্বরুধর দত্ত নামের গ্রেফতারকৃত পুলিশ কর্মী অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। এছাড়া একইদিনে দরং জেলার খারুপেটিয়া পুলিশের সার্কল ইন্সপেক্টর অচ্যুত দত্ত এবং তাঁর পিএসও কনস্টেবল দিগন্ত বরুয়াকে ঘুষের টাকা নিতে গেলে হাতেনাতে গ্রেফতার করেছেন দুর্নীতি দমনের আধিকারিকরা।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top