News Flash

  • Home
  • দেশ
  • এসওয়াইএল ইস্যুতে শুক্রবার হরিয়ানা-পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের বৈঠক
Image

এসওয়াইএল ইস্যুতে শুক্রবার হরিয়ানা-পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের বৈঠক

চণ্ডীগড়, ১৩ অক্টোবর (হি.স.) : সুপ্রিম কোর্টে এসওয়াইএল ইস্যুতে শুনানির আগে শুক্রবার মুখোমুখি বসতে চলেছেন হরিয়ানা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত থাকবেন উভয় রাজ্যের মুখ্যসচিব ও ঊর্ধ্বতন বিভাগীয় আধিকারিকরা। এর আগে পঞ্জাবের অমরিন্দর সরকারের আমলে মুখ্যমন্ত্রী বৈঠকও করেছিলেন কিন্তু বৈঠকে কোনও ফল হয়নি।

এই বৈঠকের আগে বৃহস্পতিবার উভয় রাজ্যের শীর্ষ আধিকারিকরা দিনভর আলোচনায় ব্যস্ত ছিলেন। এসওয়াইএল ইস্যুতে হরিয়ানা এবং পঞ্জাবের বিধানসভায় বেশ কয়েকবার প্রস্তাব পাস হয়েছে। এসওয়াইএলের জল নিয়ে উভয় রাজ্যেরই নিজস্ব যুক্তি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবারের বৈঠক হচ্ছে। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ১৫ অক্টোবর উভয় রাজ্যকে তাদের নিজ নিজ উত্তর আদালতে দাখিল করতে হবে।
এর আগে ২০১৬ সালের ১০ নভেম্বর সুপ্রিম কোর্ট এসওয়াইএল মামলায় হরিয়ানার পক্ষে রায় দেয়। সুপ্রিম কোর্ট বলেছিল, এসওয়াইএলের বকেয়া পূরণ করে হরিয়ানাকে পর্যাপ্ত জল সরবরাহ করা হবে। এর পরে, ২৮ জুলাই ২০২০-এ, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে দুই রাজ্যের মধ্যে মধ্যস্থতা করার নির্দেশ দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যস্থতা কয়েকবার ফলপ্রসূ হয়নি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top