News Flash

  • Home
  • দেশ
  • ঝালদা পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস
Image

ঝালদা পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস

পুরুলিয়া, ১৩ অক্টোবর (হি.স.) : ফের ঝালদা পুরসভা খবরের শিরোনামে। তৃণমূল বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস। ৬ জন কাউন্সিলরকে নিয়ে বৃহস্পতিবার অনাস্থাপত্র পেশ করল কংগ্রেস। এদিন ঝালদা পুরসভা সহ মহকুমা শাসক ও জেলাশাসককে অনাস্থাপত্র জমা দেন কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা।

প্রসঙ্গত, ঝালদা পুরসভায় মোট ১২টি আসনl পুরসভা নির্বাচনে ৫টি আসন তৃণমূল, ৫টি কংগ্রেস ও ২টিতে নির্দল প্রার্থী জয়ী হন । এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন । গত ৫ এপ্রিল ২ জন নির্দল কাউন্সিলরকে নিয়ে ঝালদা পুরবোর্ড গঠন করে তৃণমূল। পুরপ্রধান হন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী প্রার্থী সুরেশ আগরওয়াল।

কিন্তু, ৬ মাস যেতে না যেতেই তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে পাঁচ কংগ্রেস কাউন্সিলর সহ ৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ কর্মকার মিলে ছয়জন কাউন্সিলর ঝালদা মহকুমা শাসককে এই অনাস্থা চিঠি জমা দেন।

প্রসঙ্গত, তপন কান্দু খুনের পর থেকেই এই পুরসভা নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়। পরে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হয় কংগ্রেস। ৭৭৮ ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ঝালদায় নিজেদের আসন ধরে রাখে কংগ্রেস। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে জয়ী হন তাঁর ভাইপো তথা মিঠুন কান্দু। মাত্র ১৫২টি ভোট পান তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পান ৩৩টি মাত্র।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top