News Flash

Image

বক্সনগরে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ অক্টোবর৷৷  প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসাবে বক্সনগরে গ্রামে গ্রামে প্রশাসনিক শিবির৷ শিবিরকে কেন্দ্র করে পরিলক্ষিত হয় ব্যাপক সাড়া৷  সরকারের প্রতি ঘরে সুশাসন উপলক্ষে জনগণের বিভিন্ন সুবিধাভোগী কর্মসূচি হাতে নিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে বক্সনগর ব্লক অন্তর্গত কয়েকটি বিশেষ প্রত্যন্ত অঞ্চলের গ্রাম গুলিতে জনসচেতনতা ও বিভিন্ন সুবিধাভোগী শিবির আয়োজন করেছেন৷ মানুষ আজ সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজকর্ম নিয়ে হয়রানি হতে হয়৷ এই বিষয়টি মাথায় রেখে সোনামুড়া মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন জনমুখী শিবির আয়োজন করেছেন৷ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় থেকে মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনসাধারণের সুবিধার লক্ষ্যে মধ্য বক্সনগর বালিকা বিদ্যালয়ের মাঠে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷এই প্রশাসনিক শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার,প্রধান জিমুল হক, উপপ্রধান ময়নাল হোসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম ও এলাকার বিশিষ্ট সমাজসেবী তোফাজ্জল হোসেন সহ সরকারি দপ্তরের বিভিন্ন আধিকারিক গন৷ এই শিবিরে বক্সনগর ব্লক অন্তর্গত বন দপ্তর,পানীয় জল, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কৃষি ও সোনামুড়া মহকুমা শাসকের আধিকারিকরা জনসাধারণের সুবিধার জন্য অংশগ্রহণ করেন৷ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে অংশগ্রহণ করেন বলে অনুষ্ঠানের অতিথিরা জানান৷তাছাড়া বনদপ্তর এর পক্ষ থেকে ১০০টি গাছের চারা বিতরণ করেন৷ কৃষি দপ্তর এর পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন বীজ বিতরণ করেন৷ তাছাড়া ই শ্রম  কার্ড, পি আর টি সি, ইনকাম সার্টিফিকেট, এসসি, ওবিসি  প্রভৃতি পরিষেবাগুলি  এই শিবিরে সাধারণ মানুষ গ্রহণ করেছেন৷ এই পরিষেবাগুলি পেয়ে মানুষ খুবই খুশি৷ সরকার যখন মানুষের এই সমস্ত মৌলিক পরিষেবাগুলি ঘরে ঘরে পৌঁছাতে পারবে তখন প্রতি ঘরে ঘরে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে এলাকার বিশিষ্ট সমাজসেবী তোফাজ্জল হোসেন দাবি করেন৷ আর তাই করছেন রাজ্য সরকার৷ প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে জানা যায় মানুষের স্বার্থে আগামী দিন এই ধরনের প্রশাসনিক শিবির জারি থাকবে৷ 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top