News Flash

Image

নিজ ঘরেই এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ নিজ বাড়ি থেকে এক ব্যক্তির পঁচা গলা মৃতদেহ উদ্ধার৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়৷ তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার বাসিন্দা হীরেন্দ্র দেবনাথ নামের ৫০ বছর বয়সি এক ব্যাক্তির নিজ বাড়ি থেকে পঁচা গলা মৃতদেহ উদ্ধার হয়৷ জানা যায়, হীরেন্দ্র দেবনাথের সাথে পরিবারের লোকজন কোন এক অজ্ঞাত কারণে সঙ্গে থাকেন না৷ তিনি একাই থাকতেন৷ পরিবারের লোকজনেরা তাকে ছেড়ে চলে যাবার পর থেকে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদের সঙ্গেও তেমন কথাবার্তা বলতেন না৷ গত চার-পাঁচ দিন ধরে শান্তিনগর এলাকায় দুর্গন্ধ বের হয়েছিল৷ পরবর্তী সময় এলাকার লোকজনেরা এলাকার কাউন্সিলর তথা চেয়ারপার্সনের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন৷  কাউন্সিলর তেলিয়ামুড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে তদন্তে নেমে দেখতে পায় হীরেন্দ্র দেবনাথ বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ পরে ঘরের দরজা খুলে পুলিশ দেখতে পায় হীরেন্দ্র দেবনাথের পঁচা গলা মৃতদেহ পড়ে রয়েছে৷  পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top