ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। কিল্লায় মহিলা ফুটবল শুরুতেই বেশ জমজমাট পর্যায়ে। দ্বিতীয় ম্যাচেই ভাগ হলো পয়েন্ট। মহিলাদের লিগ ফুটবল টুর্নামেন্ট। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছিলো আসর। বুধবার জয়ৈং কামি দলের মুখোমুখি হয় রাইয়ো কামি দল। ম্যাচেটি ১-১ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়। জয়ৈং কামির পক্ষে প্রীতি জমাতিয়া এবং রাইয়ো কামির পক্ষে সুনিতা দেববর্মা গোল করেন। দুদলই বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে। খেলা পরিচালনা করেন সুনীতা জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

Football:কিল্লায় মহিলা ফুটবল, ২য় ম্যাচে পয়েন্ট ভাগ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















