News Flash

  • Home
  • বিদেশ
  • Ukraine:জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের উপপ্রধানকে অপহরণ করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের
Image

Ukraine:জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের উপপ্রধানকে অপহরণ করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

কিয়েভ, ১২ অক্টোবর (হি.স.) : ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের উপপ্রধানকে অপহরণ করেছে রাশিয়া। এমনটাই দাবি করল ইউক্রেন । যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা এনারগোটম মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপপ্রধান ভ্যালেরি মার্টিনিউককে রাশিয়ান বাহিনী অপহরণ করেছে এবং তাঁকে একটি অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। মার্টিনিউককে মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার জন্য এনারগোটমের তরফে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির কাছে আবেদন জানানো হয়েছে। যদিও আইএইএ সেই অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top