News Flash

  • Home
  • খেলা
  • Sports:জাতীয় গেমস সম্পন্ন : শীর্ষে সার্ভিসেস, বিহার, উত্তরাখন্ডকে ছাপিয়ে ত্রিপুরা
Image

Sports:জাতীয় গেমস সম্পন্ন : শীর্ষে সার্ভিসেস, বিহার, উত্তরাখন্ডকে ছাপিয়ে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। ত্রিপুরার ঝুলিতে তিনটি পদক। তার মধ্যে দুটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক। জাতীয় গেমসে অংশগ্রহণকারী সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা রয়েছে ২৫ নম্বর স্থানে। তবে এটাই সান্তনার যে ত্রিপুরা ছাপিয়ে রয়েছে বিহার, উত্তরাখণ্ডের মতো বড় বড় রাজ্য গুলোকে। ভৌগলিক আয়তনের মত পদক তালিকায়ও ত্রিপুরা রয়েছে সিকিম ও গোয়ার উপরে। তবে ক্রীড়া মহলের বক্তব্য, জন্মসূত্রে পশ্চিমবঙ্গের হলেও এখন ত্রিপুরায় বসবাসকারী প্রতিষ্ঠা সামন্ত জিমনাস্টিক্সে দুটো স্বর্ণপদক পেয়েছে বলেই ত্রিপুরার স্থান কিছুটা উপরে রয়েছে। বক্সিং ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে ত্রিপুরার করণ রুপিনী। জুডোকা অস্মিতা দে চতুর্থ স্থান দখল করে, অল্পের জন্য একটি পদক হাতছাড়া করেছে। গুজরাটে আয়োজিত ৩৬ তম জাতীয় গেমস আজ, বুধবার শেষ হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ৩৬ টি ইভেন্টে জাতীয় গেমস বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই গুজরাটের ছটি শহরে তা অনুষ্ঠিত হয়েছে। পদতালিকায় সার্ভিসেস অর্থাৎ সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড ৬১টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য ও ৩২ টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২৮টি পদক পেয়ে শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৩৯ টি স্বর্ণ ৩৮ টি রৌপ্য ও ৬৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে। হরিয়ানা পেয়েছে তৃতীয় স্থান ৩৮টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য ও ৩৯ টি ব্রোঞ্জ পদক পেয়ে। উত্তর-পূর্ব ভারতের মধ্যে মনিপুর সেরা সাফল্য পেয়েছে। মনিপুর কুড়িটি স্বর্ণ, দশটি ব্রোঞ্জ ও কুড়িটি ব্রোঞ্জ পদক পেয়ে নবম স্থানে রয়েছে। ত্রিপুরা দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক পেয়ে ২৫ তম স্থানে থেকে দেশের ক্রীড়া আঙ্গিনায় অস্তিত্বের জানান দিচ্ছে ঠিকই, তবে ক্রীড়া মহলের মতে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোগত আরও উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে মনোনিবেশ ঘটানো হলে ত্রিপুরাও একদিন সাফল্যের শিখরে উঠতে পারবে বলে অনুমান।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top