ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর।। আবারও পরিত্যক্ত ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। মেঘালয়ের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর বুধবার ওড়িশার মুখোমুখি হওয়ার কথা ছিল ত্রিপুরার। পুনের ডেকান জিমখানা ক্রিকেট মাঠে ছিল দুদলের ম্যাচটি। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত মাঠেই নামতে পারেননি দুদলের ক্রিকেটাররা। ফলে ভাগ হলো পয়েন্ট। দুদলই পেলো ২ পয়েন্ট করে। ৪ ম্যাচ থেকে ওড়িশার পয়েন্ট ১০ এবং ত্রিপুরার পয়েন্ট ৮। এদিন জয় পেলে গ্রুপে অনেকটা ভালো জায়গায় চল যেতে পারতো ত্রিপুরা। এনিয়ে দুটি ম্যাচ হয়নি ত্রিপুরা বৃষ্টির জন্য। ওড়িশা খেলতে পারেনি ৩ টি ম্যাচ। ১৪ অক্টোবর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে বিদর্ভের বিরুদ্ধে।

Cricket:ভিনু মানকর ক্রিকেট বৃষ্টির কবলে, ওড়িশা -ত্রিপুরা ম্যাচ পরিত্যক্ত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















