News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:শিবনগরে রাস্তার পাশের ড্রেনে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দী মৃতদেহ
Image

Death:শিবনগরে রাস্তার পাশের ড্রেনে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দী মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷  রাজধানীর আগরতলা শহর এলাকার শিবনগর রোডে রাস্তার পাশের ড্রেন থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার দুপুর নাগাদ ড্রেনের মধ্যে বস্তাবন্দী অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা৷  মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মরগে পাঠিয়েছে৷ এখনো পর্যন্ত মৃতদেহটি সনাক্ত করা যায়নি৷ মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই মহিলাকে হত্যা করে হত্যার দায় এড়ানোর জন্যই মৃতদেহটি ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে৷ পুলিশের ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top