News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেপির নীতির জন্য যারা চিৎকার করেন, তারাই কংগ্রেসের কোলে বসে বিহারের মানুষকে ধোঁকা দিচ্ছেন : অমিত শাহ
Image

জেপির নীতির জন্য যারা চিৎকার করেন, তারাই কংগ্রেসের কোলে বসে বিহারের মানুষকে ধোঁকা দিচ্ছেন : অমিত শাহ

পটনা/সারন, ১১ অক্টোবর (হি.স.) : ১৯৭৪ সালের বিহার আন্দোলনের নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর জমি সিতাব দিয়ারায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন। তিনি বলেন, আজ যারা জেপির নীতির প্রশংসা করছেন, তাঁরা কংগ্রেসের কোলে বসে বিহারের মানুষকে ঠকাচ্ছেন।

অমিত শাহ বলেন, আজ বিহারে এমন একটি সরকার রয়েছে, যা জেপি-র নীতিগুলিকে পাস কাটিয়েছে এবং ক্ষমতার জন্য পাঁচবার তার পক্ষ পরিবর্তন করেছে। জেপির কারণে দেশে অ-কংগ্রেস সরকার গঠিত হয়েছিল। পূর্ণ বিপ্লবের স্লোগানকে সফল করার কাজটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় সমাজবাদী আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্পূর্ণ বিপ্লবের আন্দোলন গুজরাট থেকেই শুরু হয়েছিল এবং জেপি আমাদের সবাইকে গাইড করেছিলেন। মোদী সরকার জেপির নীতিতে এগিয়ে চলেছে।

মঙ্গলবার সমাজবাদী আইকনের ১৫ ফুট উচ্চতার মূর্তি উন্মোচনের পরে বিহারের সারান জেলায় জেপি নামে পরিচিত নারায়ণের জন্মস্থানে একটি সমাবেশে বক্তব্য অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণ পুরো জীবন গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। সত্তরের দশকে তৎকালীন কংগ্রেস সরকারের প্রধান ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেন, জয়প্রকাশ বিশাল আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেন। এখন সময় এসেছে, যারা দুর্নীতি ও সুবিধাবাদের রাজনীতি করে নীতির মিথ্যা হাহাকার করছে, তাদের বের করে দেওয়ার দরকার।

Releated Posts

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top