News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে জাতীয় মহিলা ক্রিকেট, নাগাল্যান্ড জয় দিয়ে শুরু ত্রিপুরার
Image

ব্যাঙ্গালুরুতে জাতীয় মহিলা ক্রিকেট, নাগাল্যান্ড জয় দিয়ে শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। সহজ জয় দিয়ে অভিযান শুরু করলো ত্রিপুরা। ৪৭ রানে পরাজিত করলো নাগাল্যান্ডকে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। আলোর ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার হয়ে নতুন ভাবে আত্মপ্রকাশ করলেন স্পিনার পূজা দাস। দুরন্ত বল করে বিপক্ষকে কার্যত নতজানু করলেন পূজা। তুলে নিলেন ৪ উইকেট। আর এখানেই ত্রিপুরার জয় সহজ হয়ে যায়। মঙ্গলবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে। দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে। শেষ দিকে দলনায়িকা অন্নপূর্ণা দাস কিছুটা দ্রুত গতিতে ব্যাট করে ত্রিপুরাকে ১২৬ রানে পৌঁছে দেন। এছাড়া ওপেনার ইন্দ্ররাণী জমাতিয়া ভালো ব্যাট করেছেন। ত্রিপুরার পক্ষে ইন্দ্ররাণী ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, মৌটুসী দে ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২, দলনায়িকা অন্নপূর্ণা দাস ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) এবং পি বি সুধারাণী ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। নাগাল্যান্ডের পক্ষে পি এন খেমনার (‌২/‌২০) সফল বোলার।‌ ‌জবাবে খেলতে নেমে পূজা দাসের বিধ্বংসী ভেলকির সামনে মুখ থুবড়ে পড়ে নাগাল্যান্ডের ব্যাটসম্যান-‌রা।ওপেনার পি এম খেমনার যতক্ষণ ২২ গজে ছিলেন ততক্ষণই কিছুটা আশা দেখছিলেন নাগাল্যানএডর টিম ম্যানেজমেন্ট। খেমনার আউট হতেই যাবতীয় জারিজুরি শেষ নাগাল্যান্ডের। নাগাল্যান্ড ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে খেমনার ২৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ত্রিপুরার পক্ষে পূজা দাস (‌৪/‌৭) এবং মৌটুসী দে (‌২/‌১) সফল বোলার। আজ ত্রিপুরা খেলবে মেঘালয়ের বিরুদ্ধে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top