News Flash

  • Home
  • দেশ
  • আজ সাইফাইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শেষকৃত্য
Image

আজ সাইফাইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শেষকৃত্য

লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব-র আজ মঙ্গলবার শেষকৃত্য করা হবে। বিকেল ৩টায় তার নিজ গ্রাম সাইফাইয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সোমবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম সিং। অনেক প্রবীণ সৈনিক সপা নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সন্ধ্যায় সাইফাই পৌঁছে মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধা জানান। বিজেপির রাজ্য সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিং এবং জলশক্তি মন্ত্রী স্বাধীনদেব সিংও শেষ শ্রদ্ধা জানান।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংয়ের শেষকৃত্যে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। শেষকৃত্যে যোগ দেবেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও। যেহেতু খাড়গে দলীয় সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই তিনি আনুষ্ঠানিক কংগ্রেস নেতা হিসেবে যোগ দেবেন না।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তাঁর মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। মুলায়ম সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জাতীয় রাজনীতির নেতারা।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top