News Flash

  • Home
  • খেলা
  • Football:দিল্লিতে এস.এম কাপ : বিতর্কিত পেনাল্টিতে হেরে বিদায় ত্রিপুরার
Image

Football:দিল্লিতে এস.এম কাপ : বিতর্কিত পেনাল্টিতে হেরে বিদায় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। ছিটকে গেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে। আম্বেদকর স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে নূণ্যতম গোলে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে যেতে হলো শুভেনজিৎ সিনহার ছেলেদের। অথচ অনেকটা সহজেই জয় পেতে পারতো এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুল। যদি না সহজ সুযোগ গুলো হেলায় নষ্ট না করতো। ম্যাচের ৮ মিনিটে শূন্য গোলপোষ্ট পেয়েও লাই লিজেম সকলকে অবাক করে বল বাইরে মেরে দেন। এছাড়া ম্যাচের শেষ মিনিটে বিনোদ দিনের সহজ সুযোগ নষ্ট করেছেন। আর ত্রিপুরা যে গোলটি হজম করেছে তা পেনাল্টি থেকে। আর ওই পেনাল্টি নিয়ে প্রকাশ্যেই মাঠে আপত্তি জানান স্পোর্টস স্কুলের কোচ। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে ত্রিপুরা। শনিবার প্রায় সারাদিন মুষলধারে বৃষ্টির ফলে মাঠ পিচ্ছিল হয়ে পড়ে। ফলে কিছুটা অসুবিধের মুখে পড়তে হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের। তারপরও প্রাধাণ্য ছিলো বিপ্লবদের। কিন্তু প্রাপ্ত সুযোগ নষ্ট করে শুধু দলকে চাপে ফেলে দেননি, আসর থেকেই ছিটকে যেতে হয়েছে স্পোর্টস স্কুলকে। খেলা শেষে হতাশ ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা দিল্লি থেকে টেলিফোনে বলেন, “এভাবে সুযোগ নষ্ট করলে কখনও জয় পাওয়া যায়না। ভাবতে পারিনি খালি গোলপোষ্ট পেয়েও ছেলেরা বল বাইরে মেরে দেবে। এছাড়া আমাদের বিরুদ্ধে যে পেনাল্টি দেওয়া হয়েছে তা কতটুকু যুক্তি সঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরাই। এমন হলে দল মাঠে না নামলেই ভালো। এমনভাবে হেরে বিদায় নিতে হবে ভাবতে পারছি না।”

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top