News Flash

  • Home
  • দিনের খবর
  • Mulayam Singh Yadav:মুলায়ম সিং যাদবের প্রয়াণে বামফ্রন্ট সভাপতির শোকবার্তা
Image

Mulayam Singh Yadav:মুলায়ম সিং যাদবের প্রয়াণে বামফ্রন্ট সভাপতির শোকবার্তা

কলকাতা, ১০ অক্টোবর (হি স)। মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকবার্তা দিলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। সোমবার বিমানবাবু এক বিবৃতিতে জানান, “সমাজবাদী পার্টির প্রবীন নেতা প্রয়াত মুলায়ম সিং যাদব পুরনো সমাজবাদী ধারার নেতা ছিলেন, অতীতে সমাজবাদী ধারার দলসমূহকে একত্রিত করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। উত্তর প্রদেশে এবং জাতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা বিরোধী ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন ধর্ম বর্ণ ভাষার মানুষের ঐক্যের লক্ষ্যে ও সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করেছেন।

রাজনৈতিক নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মুলায়ম সিং যাদব বামপন্থীদের সঙ্গে সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ ছিল। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকজ্ঞাপন করছি।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top