হায়দরাবাদ, ১০ অক্টোবর (হি.স.) : আগামীকাল মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে যোগ দেবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রাও মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের ইটাওয়া জেলার যাদবের আদি গ্রাম সাইফাই পৌঁছবেন বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে এবং শেষকৃত্যে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর সোমবার গুরুগ্রামের একটি হাসপাতালে মারা যান উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। তাঁর বয়স ৮২। আগামীকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে সাইফাইয়ে তাঁর শেষকৃত্যে হবে বলে সমাজবাদী পার্টি জানিয়েছে।



















