News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারুচে ৮০০ কোটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস, মোদী বললেন গতি পাবে উন্নয়ন
Image

ভারুচে ৮০০ কোটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস, মোদী বললেন গতি পাবে উন্নয়ন

ভারুচ, ১০ অক্টোবর (হি.স.): গুজরাটের ভারুচ জেলার আমোদে ৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন গতি পাবে ভারুচে। সোমবার এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যখনই ভারতের ইতিহাস নিয়ে পড়ি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলি, ভারুচ সর্বদা গর্বের সঙ্গে আলোচিত হয়। এই ভূমি এমন অনেক সন্তানের জন্ম দিয়েছে, যারা নিজেদের কাজ দিয়ে দেশকে গর্বিত করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, গুজরাট আজ প্রথম বল্ক ড্রাগ পার্ক পেয়েছে, এবং তাও আবার আমার ভারুচে। রাসায়নিক সেক্টর সম্পর্কিত বেশ কিছু প্ল্যান্টও আজ উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশ-বিদেশের সঙ্গে এত ব্যবসা-বাণিজ্য করার পর এখন যখন বিমানবন্দর পাওয়া যাচ্ছে, তাই উন্নয়নও নতুন গতি ও নতুন উড়ান পেতে চলেছে। নরেন্দ্র ও ভূপেন্দ্রর ডাবল ইঞ্জিন সরকার হলে বিমানবন্দরের কাজও দ্রুত শেষ হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এখন ভাদোদরা ও সুরাটের বিমানবন্দরের ওপর নির্ভর করতে হবে না ভারুচকে। ভারুচেরও নিজস্ব বিমানবন্দর থাকা উচিত। তাই আজ অঙ্কলেশ্বরে একটি নতুন বিমানবন্দর তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top