News Flash

  • Home
  • দিনের খবর
  • Laxmi Puja:দক্ষিণ দিনাজপুরের ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, তিন দিন ব্যাপী মেলার আয়োজন বুনিয়াদপুরে
Image

Laxmi Puja:দক্ষিণ দিনাজপুরের ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, তিন দিন ব্যাপী মেলার আয়োজন বুনিয়াদপুরে

বুনিয়াদপুর, ৯ অক্টোবর (হি.স.): কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতল দক্ষিণ দিনাজপুর। রবিবার সকাল থেকে বংশীহারী ও বুনিয়াদপুর গ্রাম থেকে শহরজুড়ে ঘরে ঘরে শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। এদিন দিনে অনেকেই ঘটে ছাচে ও সরায়  নিজে বা পুরোহিত দিয়ে  লক্ষ্মী পুজো  করেছেন। সন্ধ্যা থেকে শুরু হয়েছে মূর্তিতে লক্ষ্মী মায়ের আরাধনা। রাত দুটো ২৫ মিনিট পর্যন্ত চলবে এই পুজো অনুষ্ঠান।  লক্ষ্মীপুজো উপলক্ষ্যে তিন দিন ব্যাপী মেলার আয়োজন বুনিয়াদপুরে।
কথিত আছে ধন-সম্পদ সঞ্চয়ের শক্তি দিয়ে থাকেন মা লক্ষ্মী। তাই বাঙালির প্রতিটি ঘরে এদিন কম-বেশি উপাচারে এই পুজো হয়ে আসছে। এদিন বংশীহারী, জামার, সিহল, জোরদিঘি, বদলপুর, দৌলতপুর, পাথরঘাটা, বাগদুয়ার, দেউরিয়া, ডেটলহাট সহ বুনিয়াদপুর শহর জুড়ে লক্ষ্মী আরাধনায় মাতেন এলাকাবাসী। ব্রজবল্লভপুর বদলপুর গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে সারা রাত ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। অপরদিকে গাঙ্গুরিয়া বাগদুয়ার লক্ষী পুজো কমিটির উদ্যোগে রবিবার থেকে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত মিউজিকাল হাঙ্গামা ও যাত্রা গানের আয়োজন করা হয়। মেলায় অগণিত দোকান বসছে। রবিবার সন্ধ্যা থেকে হাজার হাজার মানুষ এই মেলায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top