News Flash

  • Home
  • দিনের খবর
  • ED:সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি
Image

ED:সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বলেই রবিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷
শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ প্রযুক্তিগত ত্রুটি এবং সময় সীমাবদ্ধতার কারণে আদালত ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে ৷ এরপরেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে ।এক তদন্তকারী আধিকারিক জানান, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে সায়গল হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় । প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর অনুব্রত-ঘনিষ্ঠকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডি কর্তা আরও জানান, এখন সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্যই পুজোর ছুটির পর আদালত খোলার অপেক্ষা না-করে রবিবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন আদালতে আবেদন করার সিদান্ত নেওয়া হয়েছে ৷ যে কোনওদিন এ বিষয়ে শুনানি হতে পারে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top