রায়গঞ্জ, ৯ অক্টোবর (হি.স.): উত্তর দিনাজপুরে দুর্গাপুজোর কার্নিভালে উন্মত্ত বলদের গুঁতোয় মৃত বন্দর ভারত সেবক সমাজের সভাপতি সাধন কর্মকারের পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন সিপিএম নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি রবিবার সিপিএম নেতৃত্ব মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য উত্তম পাল, জেলা কমিটির সদস্য প্রদ্যোৎ নারায়ণ ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নীলকমল সাহা সহ আরও অনেকে।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য উত্তম পালের অভিযোগ, আর্থিক সাহায্য করলেও সাধন কর্মকারের জীবন আর ফিরবে না। তাঁর স্ত্রী ভীষণ অসুস্থ। কে দেখবে ওঁনার অসুস্থ স্ত্রীকে? আমাদের প্রশ্ন, প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে কেন কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটিগুলি ডিজে বাজাচ্ছিল। পাশাপাশি, ওই ভিড় ও ডিজের বিকট আওয়াজের মধ্যে বলদ দিয়ে শোভাযাত্রার অনুমতি কেন দেওয়া হল ওই ক্লাবকে?’ প্রশাসনিক অপদার্থতার জন্যেই সাধন কর্মকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের।

CPIM:দুর্গাপুজোর কার্নিভালে বলদের গুঁতোয় মৃত সাধন কর্মকারের পরিবারের পাশে সিপিএম
Tags:
Releated Posts
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…
মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…


















