News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:সভাস্থল সাফাই অসম বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ এবং গুয়াহাটির মেয়র মৃগেনের
Image

BJP:সভাস্থল সাফাই অসম বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ এবং গুয়াহাটির মেয়র মৃগেনের

গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গতকাল শনিবার গুয়াহাটির খানাপাড়া ময়দানে দলের প্রায় ৫০ হাজার কাৰ্যকৰ্তা সম্মেলনস্থল আজ রবিবার নিজের হাতে সাফাই করেছেন বিজেপির প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা এবং গুয়াহাটির মেয়র মৃগেন শরণিয়া।

বিজেপির নবনির্মিত প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন উদ্বোধন উপলক্ষ্যে গতকাল খানাপাড়ায় বিশাল কার্যকর্তা সমাবেশে উদাত্ত ভাষণ দিয়েছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল প্ৰমুখ বেশ কয়েকজন। ওই সমাবেশে গোটা রাজ্যের বুথ পর্যায় থেকে মণ্ডল, জেলা এবং প্রদেশ কমিটির প্রায় ৫০ হাজার পদাধিকারী-কার্যকর্তা এসেছিলেন। বিশাল সম্মেলনের পর আজ অন্য রূপে দেখা গেছে বিজেপির প্রদেশ নেতৃত্বকে।

আজ সকালে বিজেপির প্রদেশ সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা এবং গুয়াহাটি পুরনিগমের মেয়র মৃগেন শরণিয়া দলের অন্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ঝাড়ু দিয়ে খানাপাড়ার গোটা সমাবেশস্থল পরিষ্কার করেছেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top