News Flash

Image

Kojagri Lakshmi Puja:আজ কোজাগরী লক্ষ্মী পুজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ধনের  আরাধ্য দেবী লক্ষী৷ রবিবার দেবীর আরাধনা৷ লক্ষী পূজাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ বাজারে প্রতিমা ক্রয় এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র ক্রয় করতে ক্রেতা বিক্রেতাদের উপচে পরা ভিড় পরিলক্ষিত হচ্ছে৷
 ৯ অক্টোবর, রবিবার    কোজাগরী লক্ষ্মী পুজো৷ ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি৷
নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপরিয়ে৷ যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ৷৷
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে৷
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী…
ওঁ ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে৷ যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা৷৷ ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া৷ পদ্মা -পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীঃ পদ্মাধারিণী৷ দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ৷ স্থিরা লক্ষ্মীভবেস্তস্য পুত্রদারদিভিঃ সহ৷রবিবার মা লক্ষীর পূজো৷ প্রতিটি হিন্দু বাড়িতে এই পূজো প্রতি বছর নিষ্ঠা ও ভক্তি সহকারে উদযাপন করা হয়৷ সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায় ধর্মীয় ভাব ভঙ্গের পরিবেশে শ্রদ্ধায় মননে করা হয় দেবী মা লক্ষীর পূজো৷ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর পূজা করা হয়৷ ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে গ্রাম ত্রিপুরায় প্রায় প্রতিটা পরিবার৷
গ্রাম ত্রিপুরায় শারদীয়া দুগর্োৎসবের পর   পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়৷ ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে৷ এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তাঁর ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী৷ দশমীতে কৈলাসে ফিরে গিয়েছেন মা দুর্গা৷ আকাশে বাতাসে বিষাদের সুর৷ চারিদিকে কিছুটা হলেও মন খারাপের পরিবেশ৷ তবে কয়েকদিন বাদেই আসেন মা লক্ষ্মী৷ ইতিমধ্যে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী মা লক্ষ্মী আরাধনার তোড়জোড়৷
গ্রাম ত্রিপুরার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী৷ কারণ তিনি ধন-দৌলত, অর্থের দেবী৷ কালীপুজোর দিনেও অনেকে লক্ষ্মী খ পুজো করে থাকেন৷ এছাড়াও মা লক্ষ্মী সম্পদদায়িনীর বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন শেষ পূর্ণিমাতেও পূজিত হন৷ তবে শারদ উৎসবের শেষ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে, তাকেই কোজাগরী বলা হয়৷ লক্ষী পূজা উপলক্ষে রাজ্যের প্রতিটি বাজার হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে৷ আগরতলা শহরের মাঠ চৌমুহনী, মহারাজগঞ্জ বাজার, লেক চৌমুহনী, বটতলা চন্দ্রপুর সহ বিভিন্ন বাজারে ব্যবসায়ী এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেছে অন্যান্য প্রচারের তুলনায় এ বছর ক্রেতা বিক্রেতাদের আনাগোনা অনেকটাই বেশি৷ ফলমূল সহ অন্যান্য জিনিসপত্রের দাম খানিকটা বেশি হলেও তাতে কোন ভাপ নেই ক্রেতাদের৷ ধনের আরাধ্যদেবী লক্ষীকে সন্তুষ্ট করতে সাধ্যমত সকলেই বিভিন্ন সামগ্রী ক্রয় করে বাড়িঘরে নিয়ে যাচ্ছেন৷
প্রতিটি বাজারে মৃৎশিল্পীরা দেবী লক্ষ্মীর প্রতিমা নিয়ে হাজির হয়েছেন৷ বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর প্রতিমার দাম অনেকটাই বেশি৷ মৃৎ শিল্পীরাও জানিয়েছেন এবছর প্রতিমা ক্রয় করতে ভিড় করেছেন ধর্ম প্রাণ মানুষ৷ মৃৎ শিল্পীদের প্রত্যাশা এবছর অন্যান্য বছরের তুলনায় ভালো উপার্জন হবে তাদের৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top