News Flash

  • Home
  • দিনের খবর
  • আদানির সঙ্গে একই মঞ্চে গেহলট, স্পষ্ট করলেন রাহুল গান্ধী
Image

আদানির সঙ্গে একই মঞ্চে গেহলট, স্পষ্ট করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : শিল্পপতি গৌতম আদানি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট একই মঞ্চে উপস্থিতি নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং গৌতম আদানি একসঙ্গে মঞ্চে এক অনুষ্ঠানে ছিলেন। দলের নেতা রাহুল গান্ধী এবং জয়রাম রমেশ এবিষয়ে স্পষ্ট করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কর্ণাটকে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন এক প্রশ্নের জবাবে বলেন, রাজস্থান সরকার আদানিকে কোনও বিশেষ অগ্রাধিকার দেয়নি। তিনি বলেন, তিনি কোনও শিল্পপতির বিরুদ্ধে নন, তারা একাধিপত্যের বিরোধী। রাজস্থান সরকার যদি আদানিকে অন্যায়ভাবে ব্যবসা করতে দেয়, তাহলে তারাও এর বিরোধিতা করবে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, আদানির সঙ্গে অশোক গেহলটের বৈঠক নিয়ে মিডিয়ায় প্রচুর হাইপ তৈরি করা হচ্ছে। আদানি রাজস্থানে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায়। কোনও মুখ্যমন্ত্রী বলবে না বিনিয়োগ করো না। আদানির জন্য কোন নির্দিষ্ট নিয়ম বা নীতি রাজস্থান সরকারের নেই।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top