News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Shantirbazar:শান্তিরবাজারে চাহিদা মত চাঁদা না দেয়ায় দোকানে ভাঙচুর চালাল ক্লাব সদস্যরা
Image

Shantirbazar:শান্তিরবাজারে চাহিদা মত চাঁদা না দেয়ায় দোকানে ভাঙচুর চালাল ক্লাব সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ পূজা শেষেও চলছে চাঁদার জুলুম৷ চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় দোকানের কর্মচারী কে মারতে উদ্বত হল ক্লাবের কিছু বখাটে সদস্যরা৷  দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার সত্যতা৷  ঘটনার বিবরণে প্রকাশ, শান্তিরবাজার পূর্ব পাড়া দূর্গা পূজা কমিটির সদস্যরা প্রতিমা বিসর্জনের জন্য শান্তিরবাজারের ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে৷ সুগারমিল এলাকায়  এক জুতোর শোরুমে গেলে কর্মচারী ৫০০ টাকা চাঁদা দেন৷ কিন্তু পূজা কমিটির সদস্যরা এত কম টাকা নিতে নারাজ৷ আরো বেশি টাকা দাবি করলে কর্মচারী দিতে রাজি না হওয়ায়  দলবল নিয়ে তারা শো-রুমে ঢুকে গালিগালাজ শুরু করে দেয়৷ এমনই অভিযোগ কর্মচারীর৷  এমকি বিভিন্ন ধরণের হুমকি দেয়৷ কর্মচারীকে মারতেও এগিয়ে আসে৷ দোকানের বাইরে আলোকসজ্জা এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ওই ক্লাবের সদস্যরা৷ গোটা ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে৷ ঘটনার বিবরণ দিয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই৷ 

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top