News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushanta Chowdhury :চাকরির দাবীতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ এসটিজিটি’র বেকার যুবক যুবতীরা
Image

Sushanta Chowdhury :চাকরির দাবীতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ এসটিজিটি’র বেকার যুবক যুবতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷  ২০২২ সালে এস টি জি টিতে কাট অফ মার্কসের উপর যারা পেয়েছেন তাদের সবাইকে একসাথে নিয়োগ করার দাবি নিয়ে শুক্রবার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷
 তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ছিলেন৷ কিন্তু বর্তমানে বহিঃরাজ্যে থাকায় তারা মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট উত্তীর্ণরা পড়াবে৷ নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষকের স্বল্পতা রয়েছে৷ এই কারণে নবম ও দশম শ্রেনীর ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য যারা পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় তার দাবি জানান উত্তীর্ণরা৷ প্রায় দের হাজার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানান তারা৷ এর আগে ২০২১ এ যাদের নিয়োগ করা হয়েছিল সেখানে জেনারেল পদ ছিল না৷ এস সি ছিল ৫ টি পোষ্ট৷ ২০১৭ সালে ৪ হাজার নিয়োগ করা হয়েছিল৷ সিলেকশন টেস্ট যারা দিয়েছেন তাদের সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি জানান তারা৷ এদিনের আলোচনা শেষে বেড়িয়ে খুশী পরীক্ষার্থীরা৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top