News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লায় ফুটবল : জয়ী থাইপং হাথাই
Image

Football:কিল্লায় ফুটবল : জয়ী থাইপং হাথাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। পিছিয়ে থেকেও জয় পেলো থাইপং হাথাই ফুটবল ক্লাব। লড়াই করে হারলো নাগিলা এফ সি। কিল্লায় অনুষ্ঠিত ৯-‌এ-‌ সাইড প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। হারলেও এদিন প্রথম গোলটি করে নাগিলা এফ সি দল। দলের পক্ষে গোলটি করেন রাহুল জমাতিয়া। শুরুতেই গোল হজম করার পর আক্রমণের গতি বাড়ান থাইপং হাথাই এফ সি দলের ফুটবলাররা। গোল হজম করার ৮ মিনিটের মাথায় সমতা ফেরায়। থাইপং হাথাই এফ সি দলের পক্ষে প্রথম গোলটি করেন ফিলাসা জমাতিয়া। বিরতির পর থাইপং হাথাই এফ সি দলের হয় জয়সূচক গোলটি করেন রাজামনি জমাতিয়া। শেষ পর্যন্ত ২-‌১ গোলে জয়লাভ করে থাইপং হাথাই এফ সি। খেলা পরিচালনা করেন রেফারি মাখন লাল জমাতিয়া।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top