ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। ত্রিপুরাকে জোড়া স্বর্ণ পদক এনে দিলো জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। ভোল্টিং টেবিল এবং ব্যালেন্সিং বিমে। গুজরাটে অনুষ্ঠিত জাতীয় গেমসে। সপ্তমী পূজোর দিন সকালে ভল্টিং টেবিলে পশ্চিম বাংলার প্রণতি নায়েককে (১২.৫৩৩ পয়েন্ট) পেছনে ফেলে ৩৬ তম জাতীয় গেমসে ত্রিপুরারে প্রথম স্বর্ণপদকটি এনে দেয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রী প্রতিষ্ঠা (১২.৬৩৪ পয়েন্ট)। এদিন বিকেলে ব্যালেন্সিং বিমে পশ্চিম বাংলার পাপাই দাসকে (১০.৯৩৩ পয়েন্ট) পেছনে ফেলে দেশের সেরার সম্মান পায় ত্রিপুরার প্রতিষ্ঠা (১১.২০০ পয়েন্ট)। প্রতিষ্ঠার সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়া মোদি মহল। প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছেন দেশের সেরা জিমন্যাস্টকে। জাতীয় গেমসে সাফল্য তথা পদক প্রাপ্তির সুবাদে তাকে আর্থিক পুরস্কার প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংস্থার পক্ষ থেকে যথারীতি তাকে আর্থিক পুরস্কার প্রদানও করা হয়েছে।

Tripura:জাতীয় গেমসে জিমনাস্ট প্রতিষ্ঠার সাফল্যে জোড়া স্বর্ণপদক ত্রিপুরার
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















