News Flash

  • Home
  • প্রধান খবর
  • এখনও আইসিইউ-তেই মুলায়ম, শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি হয়নি
Image

এখনও আইসিইউ-তেই মুলায়ম, শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি হয়নি

লখনউ, ৪ অক্টোবর (হি.স.): এখনও আইসিইউ-তেই চিকিৎসাধীন রয়েছেন সমাজবাদী পার্টির পৃষ্ঠপোষক তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালের আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। মুলায়মের শারীরিক অবস্থায় এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই গুরুগ্রামের হাসপাতালে ভর্তি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। রবিবার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হওয়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন মুলায়ম সিং যাদব। বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top