News Flash

  • Home
  • দিনের খবর
  • নবমীর দুপুরে মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও ভিজল
Image

নবমীর দুপুরে মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও ভিজল

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): রূপ বদলাল তিলোত্তমার আকাশ। সকালে রোদের দেখা মিললেও, দুপুরেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। নবমীর দুপুরে হালকা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। কলকাতা-লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও এদিন বৃষ্টি হয়েছে।

বৃষ্টি মাথায় নিয়েই নবমীর দুপুরে চলে মণ্ডপ ও প্রতিমা দর্শন। দুপুর ১টার পর কলকাতার নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়। যার জেরে দুর্ভোগে পড়েছেন মণ্ডপমুখী দর্শনার্থীরা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে। নবমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতায়। যদিও বেলা গড়ালে যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

Releated Posts

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top