News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশ বুমরা, সমব্যথী সতীর্থরা
Image

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশ বুমরা, সমব্যথী সতীর্থরা

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): টি-২০ বিশ্বকাপে দল থেকে ছিটকে গিয়ে হতাশ জসপ্রীত বুমরা! মঙ্গলবার সকালে একটি টুইট করে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার হতাশা ভাগ করে নিলেন জসপ্রীত বুমরা ৷ টুইটে গুজরাত পেসার লিখেছেন, ‘‘এ বারের টি-২০ বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি খুবই হতাশ ৷’’ তবে তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন বুমরা ৷

এ দিন টুইটারে বুমরা লিখেছেন, ‘‘এ বারের টি-২০ বিশ্বকাপের অংশ হতে না পেরে আমি খুবই হতাশ ৷ কিন্তু, আমার প্রিয়জনদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা, ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমি ধন্য ৷ আমি সুস্থ হয়ে ওঠার পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে আমার দলকে আমি সমর্থন জানাব ৷’’

প্রসঙ্গত, সোমবার রাতে বিসিসিআই জানিয়ে দিয়েছে, জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে ভারতীয় দলে থাকতে পারবেন না ৷ পিঠের চোটের কারণেই এই সিদ্ধান্ত ৷ এরপরই সতীর্থরা বুমরার পাশে দাঁড়িয়ে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানান ৷

হার্দিক পান্ডিয়া বুমরাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘আমার জাস্সি শের আরও শক্তিশালী হয়ে ফিরে এসো, ঠিক যেমনটা আগে ছিলে ৷’’

জসপ্রীত বুমরার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়স আইয়ার ৷ তিনি টুইটে লেখেন, ‘‘আরও শক্তিশালী হয়ে ফিরে এসো জসপ্রীত ৷ তোমার দ্রুত সুস্থতা কামনা করি ৷

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top