News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:মুর্শিদাবাদে চাঁদা নিয়ে অশান্তির জের, অঞ্জলি দিতে গিয়ে মহিলার মৃত্যু
Image

Death:মুর্শিদাবাদে চাঁদা নিয়ে অশান্তির জের, অঞ্জলি দিতে গিয়ে মহিলার মৃত্যু

মুর্শিদাবাদ, ৩ অক্টোবর (হি.স.) : দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। কিন্তু মহাষ্টমীর সকালে মুর্শিদাবাদে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। অঞ্জলি দিয়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। চাঁদা দেওয়া নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে বচসা চলছিল পুজো কমিটির কর্তাদের। সেই গণ্ডগোলের মধ্যে পড়েই মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, মুর্শিদাবাদের কাটিগঙ্গা রেলব্রিজের পাশে সন্ন্যাসীডাঙ্গার একটি মণ্ডপে সোমবার সকালে পুজোর অঞ্জলি দেওয়ার সময় কার্যত মারপিট হয়। পূজো কমিটির এক সদস্যের স্ত্রী স্থানীয় কিছু মানুষকে বলেছিলেন, চাঁদা না দিলে পূজোর অঞ্জলি দেওয়া যাবে না। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। এর মাঝে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সুচিত্রা মণ্ডল নামে স্থানীয় এক মহিলা। ঘটনার পর তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

মৃতার এক আত্মীয়া জানান, এ দিন সকালে প্রতিবারের মতোই অঞ্জলি দিতে গিয়েছিলেন সুচিত্রা। সেখানে চাঁদা দেওয়া নিয়ে বচসা হয়। সুচিত্রা মণ্ডলের প্রতিবেশি একটি পরিবারের লোকজন ওই মণ্ডপে গিয়ে বচসায় জড়ান বলে অভিযোগ। তাঁদের মধ্যেই কেই সুচিত্রা ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার।

মৃতার জা বলেন, ‘পুজো তো দিদির কপালে ছিল না।’ এই ঘটনায় ওই পরিবারের প্রত্যেকের শাস্তির দাবি জানিয়েছেন সুচিত্রার আত্মীয়রা। বিশ্বজিৎ মণ্ডল, বদ্রীনাথ মণ্ডল, সোমা মণ্ডল, বালক মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top