News Flash

  • Home
  • দিনের খবর
  • Dengue In Delhi:দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ কমছেই না; সেপ্টেম্বরেই আক্রান্ত ৬৯৩ জন, চলতি বছরে ৯৩৭
Image

Dengue In Delhi:দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ কমছেই না; সেপ্টেম্বরেই আক্রান্ত ৬৯৩ জন, চলতি বছরে ৯৩৭

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছেন ৬৯৩ জন, চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ৯৩৭টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে, তবে স্বস্তির বিষয় হল কারও মৃত্যু হয়নি। দিল্লিতে কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব।

জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, কিন্তু সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, শুধুমাত্র গত সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ৪১২ জন।
সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে চলতি সেপ্টেম্বর মাসে ৬৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আগস্ট মাসে আক্রান্ত হয়েছিলেন ৭৫ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯৩৭, যদিও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top