News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Sourav ganguly:সঙ্গী দাদা স্নেহাশিসকে নিয়ে পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে অঞ্জলি দিলেন সৌরভ
Image

Sourav ganguly:সঙ্গী দাদা স্নেহাশিসকে নিয়ে পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে অঞ্জলি দিলেন সৌরভ

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): মহাষ্টমীর সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো৷ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ ৷ তাই শুনে শুনেই কারও বা মনে মনেই অঞ্জলি দেওয়া৷

এ বছর দুর্গাপুজো পুজোয় কলকাতায় রয়েছেন বিসিসিআই সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অষ্টমীর সকালে তাঁকে পাওয়া গেল পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে৷ দিলেন অঞ্জলি। সৌরভের সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তুমুল ব্যস্ততা। দেশের মাটিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর সিরিজ। আয়োজনের সব দায়িত্ব সামলাতে হচ্ছে। পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। পড়াশোনার জন্য সানা ইংল্যান্ডে। সৌরভ গঙ্গোপাধ্যায় সদ্য পঞ্চাশ পূর্ণ করেছেন। এবার দাদার পাড়ার পুজোরও সুবর্ণ জয়ন্তী। যদিও পাড়ার নয়, বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোকে দাদা বাড়ির পুজোই মনে করে থাকেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top