News Flash

  • Home
  • দিনের খবর
  • Prasenjit Chatterjee:জনজোয়ারে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Image

Prasenjit Chatterjee:জনজোয়ারে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) : সোমবার সন্ধ্যায় তিথি বলছে, ইতিমধ্যেই মহানবমী পড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এখনও জনজোয়ার। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। বারোয়ারি থেকে সাবেকি, বিভিন্ন পুজোয় তারকা সমাগমও হয়েছে। সবার মধ্যে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নজরকাড়া।

উৎসব মধ্যগগনে, আলোয় সেজেছে শহর কলকাতা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, পুজোর আনন্দে মেতেছেন সবাই। আর যখন মা দুর্গার কাছে প্রার্থনায়, পুজোয় ব্যস্ত সবাই, তখন সেই আনন্দে মাতলেন ‘ইন্ডাস্ট্রিও’। ঢাক বাজালেন, হাসিমুখে সবার সঙ্গে মিশে গেলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাগ করেছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যাপশানে তিনি অনুরাগীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। এরপর সুরুচি সংঘের যান প্রসেনজিৎ। প্রতিমা দর্শন করেন, ঢাক বাজান। সুরুচি সংঘে প্রসেনজিৎ-এর সঙ্গে হাজির ছিলেন রাইমা সেনও। সেখানেই অষ্টমীর ভোগ খান তারকারা।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top