News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Puri:পুরীর সমুদ্র সৈকতে নানা ফলে সেজে উঠলেন মা দুর্গা
Image

Puri:পুরীর সমুদ্র সৈকতে নানা ফলে সেজে উঠলেন মা দুর্গা

পুরী, ২ অক্টোবর (হি. স.) : বালুশিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েকের হাতে পুরীর সমুদ্র সৈকতে নানা ফলে সেজে উঠলেন মা দুর্গা । সপ্তমীতে ভাইরাল হল অনবদ্য সেই শিল্পকর্ম।

বালির অতুলনীয় কারুকার্যে আবারও দর্শকদের মোহিত করলেন পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক ৷ দুর্গাপুজো উপলক্ষে পুরীর সৈকতে গড়লেন দশভূজার মুখমণ্ডল ৷ সেই অনবদ্য শিল্পকর্মকে শিল্পী সাজিয়ে তোলেন নানা ধরনের ফল দিয়ে ৷ এর জন্য সব মিলিয়ে মোট ১২ রকমের ফল ব্যবহার করেছেন তিনি ৷
প্রসঙ্গত, সুদর্শনের এমন আয়োজন নতুন কিছু নয় ৷ আগেও অসংখ্যবার বিভিন্ন সময় নানা উপলক্ষে বালিতে দেব-দেবীর মুখাবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি ৷ আর, যতবারই শিল্পী এমন ভাস্কর্য গড়েন, ততবারই তাঁর সৃষ্টি দেখতে সৈকতে ভিড় জমে যায় গুণমুগ্ধদের ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর মূর্তি গড়ে চমকে দিয়েছিলেন সুদর্শন ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top