News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা দিলেন অভিভাবকরা
Image

Protest:শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা দিলেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে ফের বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ  অভিবাবকরা৷ ঘটনা খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকস্থিত উপেন্দ্র নগর এডিসি ভিলেজে আঠাইবাড়ী উচ্চ বিদ্যালয়ে৷বিদ্যালয়ের পড়ুয়ার
অভিভাবকদের অভিযোগ এমনিতেই বিদ্যালয়ে শিক্ষকের সল্পতা৷ বিদ্যালয় প্রতিদিন সঠিকভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এমনিতেই শিক্ষক-স্বল্প তার উপর আরও একজন শিক্ষক বদলি হয়ে গেলে ছাত্র ছাত্রীদের পঠন পঠনের ব্যাঘাত ঘটবে৷ তাই ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ভেতরে রেখেই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়৷ অন্যদিকে জানা যায় আঠাইবাড়ী বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই বিদ্যালয়ে৷ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে রয়েছে ৫২ জন ছাত্রছাত্রী৷ দ্বিতীয় বিভাগে রয়েছে ১৬০ জন ছাত্রছাত্রী অন্যদিকে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র ৯ জন ফলে সঠিক ভাবে ক্লাস করা সম্ভব হয়না৷ তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বর্তমানে কোন শিক্ষক বদলির পক্ষে নেই অভিভাবকরা৷ অন্যদিকে অভিবাবকদের আরও অভিযোগ দীর্ঘ ২ ঘন্টা বিদ্যালয় তালা বন্দী থাকলেও  দপ্তরে কোন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয়নি৷ এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় অভিবাবক মহলে৷ অবশেষে দীর্ঘ ২ ঘন্টা পর বেলা একটায় ঘটনাস্থলে ছুটে যায় দপ্তরের অধিকারীরা এবং আধিকারিকদের প্রতিশ্রুতি মোতাবেক তালা খুলে দেয় অভিবাবকরা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top