News Flash

  • Home
  • দিনের খবর
  • পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ ভারতে, কারণ নিয়ে ধোঁয়াশা
Image

পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ ভারতে, কারণ নিয়ে ধোঁয়াশা

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে ভারতে। সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে গত জুলাই মাসে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল ভারতে, পরে তা সক্রিয় হয়। শনিবার ফের একবার ভারতে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট।

পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট কেন বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা, তবে আইনি কোনও কারণ থাকলেই এমন পদক্ষেপ নিয়ে থাকে টুইটার। যাইহোক, শনিবার ভারত থেকে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট দেখা যায়নি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top