News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Manik Saha:বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
Image

Manik Saha:বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷  অবলম্বন আপনাঘর বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরন করা হয় শনিবার৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্গোৎসব একটি আনন্দের উৎসব৷ সবাইকে খুশি রাখার উৎসব৷ তাই এই আপনা ঘর বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তারাও আমাদের প্রত্যেকের আপন৷ তাই তাদেরকেও সঙ্গে নিয়ে এই উৎসব উদযাপন করতে হবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, যারাই এই বৃদ্ধাশ্রমে রয়েছেন কেউ যেন নিজেকে একা না মনে করেন৷ তাদের সঙ্গে সরকার রয়েছে৷ যদি কোনও সময় কোন কিছুর দরকার হয়, তারা যেন মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টি আনেন তার আবেদন জানিয়েছেন তিনি৷ এখানে যারা বৃদ্ধরা রয়েছেন প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top