News Flash

  • Home
  • দেশ
  • ফের সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত অখিলেশ, তোপ দাগলেন বিজেপিকে
Image

ফের সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত অখিলেশ, তোপ দাগলেন বিজেপিকে

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : ফের সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার লখনউতে আয়োজিত সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন অখিলেশ যাদব। পুনরায় সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর এদিন অখিলেশ যাদব বলেছেন, “আজ যখন আমাকে সভাপতির পদ দেওয়া হয়েছে, তখন শুধু এই পদই নয়, আপনারা আমাকে একটি বিশাল দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাকে যদি প্রতিটি দিন ব্যয় করতে হয় এবং প্রতিটি মুহূর্ত এ জন্য কাজ করতে হয়, তবে আমি সমস্ত ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ করব।”

অখিলেশ আরও বলেছেন, “আমার মনে আছে, নেতাজি সবসময় চেয়েছিলেন সমাজবাদী পার্টি একটি জাতীয় দল হোক। নেতাজি এবং আমরা সবাই অনেক চেষ্টা করেছি। আমাদের সকলের প্রতিজ্ঞা করা উচিত, পরের বার যখন আমরা মিলিত হব, তখন সমাজবাদী পার্টি যেন একটি জাতীয় দল হিসেবে উঠে আসে।” এদিন বিজেপি ও উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ বলেছেন, “এই সরকার জনগণের দ্বারা তৈরি নয়, এমনকি মানুষজনও বিশ্বাস করে না যে তারা (বিজেপি) আবার কীভাবে সরকার গঠন করেছে।” সমাজবাদী পার্টির কাছ থেকে সরকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ অখিলেশের।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top